বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামির কাছে দায়িত্ব হস্তান্তর না করার দাবিতে দেবিদ্বারে বিএনপির মানববন্ধন ও স্মারকলিপি।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদের কাছে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর না করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামরুজ্জামান মাসুদ ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হওয়ার পর তিনি ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিস্তার ঘটান বলেও অভিযোগ করা হয়।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দেন এবং ওই সময় স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রুবেল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হন বলে বক্তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৯ মাস পলাতক থাকার পর কামরুজ্জামান মাসুদ গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারামুক্ত হয়ে পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের চেষ্টা করছেন। তার পুনর্বহাল হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। একই সঙ্গে তার যোগদানপত্র প্রত্যাখ্যান এবং পুনরায় গ্রেপ্তারের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব হাজী আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ইউছুফ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, যুবদল নেতা রবিউল ইসলাম সাইফুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইউ